ইন্টারনেট
হোম / Breaking News, জাতীয় / বিস্তারিত
ADS

পদ্মা সেতু হয়ে খুলনা পর্যন্ত পরীক্ষামূলকভাবে চললো ট্রেন

24 November 2024, 4:58:08

পদ্মা সেতু হয়ে বহুল প্রতীক্ষিত ঢাকা-যশোর-খুলনা-বেনাপোল সেকশনে ট্রেনের ট্রায়াল রান হয়েছে। ঢাকার কমলাপুর থেকে নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি পদ্মা সেতু হয়ে ভাঙ্গা জংশন হয়ে যশোরের রূপদিয়া ও সিংগিয়া স্টেশন হয়ে খুলনাগামী হবে ট্রায়াল রান ট্রেনটি।

রবিবার (২৪ নভেম্বর) ট্রায়াল রানের সত্যতা নিশ্চিত করেন ভাঙ্গা জংশনের সহকারী স্টেশন মাস্টার সাকিবুর রহমান আকন্দ।

তিনি জানান, আজ ঢাকার কমলাপুর থেকে ট্রায়াল রান ট্রেনটি যাত্রা শুরু করে পদ্মাসেতু হয়ে ১০ টা ৩৩ মিনিট ভাঙ্গা জংশন এসে পৌঁছায় এরপর ১০:৪০ মিনিটে খুলনার দিকে যাত্রা শুরু করে এরপর আবার খুলনা থেকে ভাঙ্গা জংশনে আসবে ট্রায়াল ট্রেনটি।

সরকার ৩৭ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে।

এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকী বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ সেনাবাহিনীর ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেলওয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ সিঙ্গেল লাইন নির্মাণ করেছে, যা ব্যয়ের দিক থেকে রেলওয়ের জন্য সবচেয়ে বড় প্রকল্প এবং ব্যয়ের অর্ধেকেরও বেশি ঋণ সহায়তা হিসেবে চীন প্রদান করেছে।

গত বছরের অক্টোবরে এই লাইনের ঢাকা-ভাঙ্গা সেকশন চালু হয় এবং এই সেকশনে পাঁচটি ট্রেন চলাচল করছে।

রেললাইন চালু হলে ঢাকা থেকে যশোরের দূরত্ব ২০০ কিলোমিটার কমে যাবে, যা ভ্রমণের সময় অর্ধেকে নামবে। বর্তমানে যশোর পৌঁছতে সময় লাগে আট ঘণ্টার বেশি। এই লাইনটি দেশের বৃহত্তম দুটি সমুদ্রবন্দর চট্টগ্রাম ও মোংলাকে সরাসরি সংযুক্ত করবে এবং দেশের ব্যবসা-বাণিজ্যকে সহজতর করবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: