ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

সংসদের সংরক্ষিত আসনের তফশিল মঙ্গলবার

5 February 2024, 2:35:19

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০ নারী আসনের তফশিল মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি অতিরিক্ত সচিব জানান, আগামীকাল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হবে। এই বৈঠকের পরেই তফশিল ঘোষণা করা হবে। বৈঠক শেষে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং স্বতন্ত্রদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে। মঙ্গলবার(৬ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনের ভোটের তফশিল ঘোষণা করা হবে। মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ,চূড়ান্ত প্রার্থী ও ভোট গ্রহণের দিন তারিখ ঠিখ করবে নির্বাচন কমিশন।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন স্বতন্ত্র এমপিরা। এতে সংরক্ষিত নারী আসনগুলোতে ৪৮ জন প্রার্থী দেবে দলটি।

আওয়ামী লীগের নিজস্ব সংসদ সদস্য ২২৩ জন ও জোটে দুজন। সব মিলেয়ে এখন সংরক্ষিত ৫০টির মধ্যে ৪৮টি আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হবে।

নির্বাচন বিধি অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা আছে। তবে এবার অর্ধশতাধিক আসনে স্বতন্ত্ররা বিজয়ী হওয়ার সংরক্ষিত নারী আসনগুলো নিয়ে তুমুল আলোচনা হয়।
স্বতন্ত্ররা সংরক্ষিত আসনগুলোর বিষয়ে মনোনয়ন দেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দেওয়ায় বাকি থাকে দুটি আসন। সংসদের বিরোধী দল হিসেবে এ আসনগুলোতে নারী প্রার্থীদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: