- সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হলেন মনজুর কাদের
- রেকর্ড উচ্চতায় রুপা, সোনার দামেও বড় লাফ
- হোয়াটসঅ্যাপে আসছে কভার ফটো ও এআই স্ট্যাটাস ফিচার
- আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
- উচ্চ ক্ষমতার ভারতীয় বিস্ফোরকের চালান জব্দ
- রঙিন ফুলকপি: কেন সাধারণ ফুলকপির চেয়ে ভালো?
- মানসিক চাপ কমাতে প্রাকৃতিক সমাধান ‘মধু’
- পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র: ৪০০ ব্যালটের জন্য ১টি ব্যালটবাক্স
- ‘কিং’ মুক্তির তারিখ জানালেন শাহরুখ
- বাইরে বের হওয়ার আগে-পরে ত্বকের যত্নে করণীয়
ভারত থেকে এনওসি নিয়ে ফিরলেন ৯৭৫ যাত্রী
ভারতে গিয়ে করোনাভাইরাসের কারণে নিষেধাজ্ঞায় আটকা পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিয়ে ফিরছেন। গত পাঁচ দিনে ৯৭৫ জন পাসপোর্টধারী যাত্রী বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছেন। অপরদিকে বাংলাদেশে আটকা পড়াদের মধ্যে ১০২ জন পাসপোর্ট যাত্রী ভারতে ফিরেছেন।
ভারতের করোনার নতুন ভেরিয়েন্ট সংক্রমণ রোধে ২৬ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এতে করে ভারতে আটকা পড়ে কয়েক হাজার বাংলাদেশি পাসপোর্ট যাত্রী। সেসব আটকা পড়া পাসপোর্ট যাত্রীদের নিজ দেশে ফিরতে হলে কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে এনওসি নিয়ে ও ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর ল্যাবের করোনা টেস্টের সনদ নিয়ে দেশে ফেরার নির্দেশনা দেন বাংলাদেশ সরকার। সেই মোতাবেক গত পাঁচ দিনে ৯৭৫ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন এবং বাংলাদেশে আটকা পড়া ১০২ জন ভারতীয় পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন।
ভারত থেকে এসব পাসপোর্ট যাত্রীদের বেনাপোলে বিভিন্ন হোটেল ও ঝিকরগাছা গাজিরদরগা এতিম খানায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যেসব যাত্রী করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে দেশে ফিরছে তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা ইউনিটে পাঠানো হচ্ছে।
করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ সরকারের ১৪ দিন ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এ সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে এনওসি নিয়ে দেশে ফিরছেন অনেকে। এছাড়া সেসব পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরছেন তাদের বাধ্যতামূলক বেনাপোলের কয়েকটি আবাসিক হোটেল ও ঝিকরগাছা গাজিরদরগা এতিমখানায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: