- ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা
- টানা বৃষ্টির পর স্যাঁতসেঁতে পরিবেশ যেসব রোগের কারণ
- আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম
- বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০
- ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- রাতে ফোন ব্যবহারের সময় ‘ডার্ক মোড’ অন করা চোখের জন্য কতটা নিরাপদ?
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
- সরকারি চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটি পুনর্গঠন, দায়িত্ব পেলেন যারা
তফসিল ঘোষণা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে ইসির বৈঠক বুধবার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক বৃহস্পতিবার (১ নভেম্বর) ধার্য করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) প্রধান বিচারপতির দপ্তর থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়। আগামীকাল বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকেল ৩ টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল রোববার ইসির সময় আবেদনের প্রেক্ষিতে এ সময় দেন প্রধান বিচারপতি।
জানা গেছে, আগামী ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চেয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। সাক্ষাতের কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফসিল।
ইসি কর্মকর্তারা বলছেন, প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরণের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। এবারও তাই চাওয়া হয়েছে।
আগামী ১ নভেম্বর শুরু হচ্ছে সংসদ নির্বাচনের সময় গণনা। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছে, নভেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: