- শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান
- প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান
- কাঁচা মরিচের ঝালে নাকাল ক্রেতারা, কেজি ছাড়ালো ৪০০ টাকা
- জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে কঙ্গনা
- নতুন চুল গজাতে ব্যবহার করুন রোজমেরি হেয়ার স্প্রে
- বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কতটা চিন্তার, কতটা স্বাস্থ্যঝুঁকি?
বিকালে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি রাষ্ট্রপতির দ্বিতীয়বার পাবনা সফর।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক স্বাক্ষরিত চিঠিতে জানা গেছে, রাষ্ট্রপতি ২৭ সেপ্টেম্বর বিকাল ৪টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে পাবনা শহিদ আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছবেন এবং পাবনা সার্কিট হাউসে রাতযাপন করবেন।
২৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় সড়কপথে পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। সেখান থেকে পুনরায় পাবনা সার্কিট হাউসে আসবেন।
সার্কিট হাউসে রাতযাপন শেষে ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় তিনি হেলিকপ্টারে বঙ্গভবনের উদ্দেশে পাবনা ত্যাগ করবেন।
আরও পড়ুন: দেশের যেসব অঞ্চলে ভারি বর্ষণসহ ঝড়ের আভাস
এর আগে ১৫ মে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো নিজ জেলা পাবনায় যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৬ মে রাষ্ট্রপতিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে স্মরণকালের বিশাল নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: