- ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা
- ইরানের ড্রোন হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত, ৪ জনের ছবি প্রকাশ
- রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য সেহরির ডায়েট প্ল্যান
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- ইফতারে তরমুজের শরবতের যত উপকার
- ঈদের ছুটি বাড়ল
- আত্মহত্যার অনুসন্ধান করলেই জেনে যাবে বাবা-মা
- ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত
- ছাত্রদল নেতা হামিম-জ্যোতিকে বহিষ্কার
ময়নাতদন্ত শেষে কুমিল্লার পথে মুনিয়ার মরদেহ
রাজধানীর গুলশানে অভিজাত ফ্ল্যাট থেকে উদ্ধার মোসারাত জাহান মুনিয়ার ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ হয়েছে। তবে এ বিষয়ে ময়নাতদন্তকারী চিকিৎসকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (২৭ এপ্রিল) মুনিয়ার মরদেহ নেওয়া হচ্ছে তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
এদিকে, সোমবার (২৬ এপ্রিল) আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করা হলেও স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে। সন্ধ্যায় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটিতে মুনিয়া একা থাকতেন এবং এক ছেলের যাতায়াত ছিল বলে জানিয়েছে পুলিশ।
ঢাকার একটি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন কুমিল্লার মেয়ে মোসারাত জাহান মুনিয়া। রাজধানীর গুলশানের ১২০ নম্বর রোডের এই বাড়িতে গেল মাসের ১ তারিখে ভাড়া আসেন তিনি। বাসাটির ভাড়া ছিল ১ লাখ টাকা। বাসায় একাই থাকতেন কলেজছাত্রী মুনিয়া। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় বাসার তিন তলার ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত লাশটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ।
এ ঘটনার পর সোমবার রাত দেড়টার দিকে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: