তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর
2 August 2023, 5:44:37
রংপুর অঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (০২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে এ ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ধ্বংশ করে আর ক্ষমতায় না থাকলে অগ্নি সন্ত্রাস শুরু করে। আর আওয়ামীলীগ সব সময় দেশ গঠনে ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে।’
শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের নির্বাচন পূর্ববর্তী সময়ে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে যাত্রীবাহী গাড়ীতে আগুন দিয়ে বহু মানুষ হত্যা করেছে। রংপুরের মিঠাপুকুরেও চলন্ত বাসে অগ্নি সংযোগ করে মানুষ পুড়িয়ে মেরেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: