- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- খেজুরের বিস্ময়কর গুণ
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
জাতীয় নির্বাচনের তফসিল অক্টোবরের আগে নয়, ডিসেম্বরের শেষে ভোট: সিইসি
আগামী অক্টোবরের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘ডিসেম্বরের শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও আয়ারল্যান্ডের চারজন পর্যবেক্ষক।
ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে আসা দলটির এক ঘণ্টার বৈঠকে নির্বাচনকালীন সরকারসহ নানা ইস্যুতে আলোচনা হয়। ইসি সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিইসিসহ নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
পরে প্রতিনিধি দল সাংবাদিকের সঙ্গে কথা বলেন। বৈঠকে অংশ নেয়া মার্কিন পর্যবেক্ষক টেরি এল ইসলে বলেন, ‘বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক। নির্বাচন কমিশন চাইলেও তা পরিবর্তন করতে পারবে না। আমরা অসাংবিধানিক কোনো বিষয়ে আলোচনা করতে চাই না। আমরা বলেছি, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। কমিশন সেই বিষয়ে আশ্বস্ত করেছে।’ বৈঠকে দেয়া বক্তব্যের বিষয়ে ইসলে বলেন, তিনি তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। এটি যুক্তরাষ্ট্র সরকারের কোনো বক্তব্য নয়। তবে তার এই অভিজ্ঞতা মার্কিন সরকারকে জানানো হবে বলে জানান তিনি।
পরে বৈঠকের বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশন সচিব। জানান, যেকোনো দেশ পর্যবেক্ষক পাঠাতে পারে, তবে তার আগে অনুমতি নিতে হবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: