- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- খেজুরের বিস্ময়কর গুণ
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন সজীব ওয়াজেদ জয়: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন, শিক্ষাগত যোগ্যতা আর পেশাগত কাজের অভিজ্ঞতা দিয়ে আইসিটি খাতের বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
স্পিকার বলেন, সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। তার পরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমেই আজকে আমরা বাংলাদেশে এই পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে পেরেছি।
সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিনে তাকে আন্তরিক অভিনন্দন ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘ দিনের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন স্পিকার।
অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের আহবায়ক ছায়াদত হোসেন বকুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, আওয়ামী লীগ নেতা শাহিদুল ইসলাম পিন্টু, নুরুল আমিন রাজা, জাহিদুল ইসলাম রুবেল, রাকিবুল ইসলাম নয়নসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবন্দ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: