ইন্টারনেট
ADS

ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

23 July 2023, 9:18:22

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রোববার বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

এর আগে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৫টা ৫ মিনিটে রোমের উদ্দেশে যাত্রা শুরু করে।

এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।

সফরকালে প্রধানমন্ত্রী দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করবেন। এ ছাড়া ২৪ জুলাই রোমে অনুষ্ঠিত ফুড সিস্টেম সামিটের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিন দিনের সফর শেষে আগামী ২৬ জুলাই ইতালি থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: