ইন্টারনেট
ADS

জাতীয় সংসদ কর্মকর্তাদের নতুন অফিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

6 July 2023, 6:21:31

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ কর্মকর্তাদের নতুন অফিস উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) তিনি জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় ফিতা কেটে এই কার্যালয় উদ্বোধন করেন।

পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতীয় সংদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র – বাসস

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: