ইন্টারনেট
হোম / Breaking News, জাতীয় / বিস্তারিত
ADS

ঈদুল আজহার ছুটি শেষে রবিবার খুলছে সরকারি অফিস

1 July 2023, 7:39:19

পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে রবিবার খুলছে ব্যাংক-বীমা, অফিস-আদালত ও পুঁজিবাজার। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে অফিসে যোগ দেবেন কর্মজীবীরা।

গত বৃহস্পতিবার সারা দেশে ঈদুল আজহা পালিত হয়। এবার তিন দিনের ঈদের ছুটির সঙ্গে এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত চার দিন ছুটি ছিল। ঈদের ছুটির পরদিন আজ শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন।

এদিকে, যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন তাদের অনেকে দু-একদিন ছুটি নিয়েছেন। ফলে অফিস কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দু-তিন দিন লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের দিন (বৃহস্পতিবার) ও এর আগের দুই দিনসহ (মঙ্গলবার ও বুধবার) তিন দিনে ঢাকা ছেড়েছে মোট ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: