- খেজুরের বিস্ময়কর গুণ
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
মমতার জন্য আম উপহার পাঠাচ্ছেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য এক হাজার ২০০ কেজি (২৪০ কার্টুন) মৌসুমী ফল আম শুভেচ্ছা উপহার পাঠাচ্ছেন।
সোমবার বেলা ১১টায় যশোরের বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম পাঠানো হবে কলকাতায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (রাষ্ট্রাচার-২) আবু মুহাম্মদ ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এক চিঠিতে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সোমবার বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম যাবে কলকাতায়।
আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করবেন ভারতে নিযুক্ত কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের রাজনৈতিক চ্যান্সারি প্রধান সিকদার মো. আশরাফুর রহমান। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে এসব আম হস্তান্তর করা হবে।
আবু মুহাম্মদ ফয়সাল আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে তারই স্মারক এ আম উপহার। এর আগেও মমতার জন্য আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এর মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এ শুভেচ্ছা উপহার দুদেশের সম্পর্কোন্নয়নে বড় ভূমিকা রাখবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: