ইন্টারনেট
হোম / Breaking News, জাতীয় / বিস্তারিত
ADS

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বিদ্যুৎ সরবরাহ, কমবে লোডশেডিং

8 June 2023, 1:23:08

সংকট কাটতে সময় লাগলো প্রায় ১৩ ঘন্টা। দেশের জাতীয় গ্রিডে ফের শুরু হয়েছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জানায়, বুধবার (৭ জুন) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

এর আগে, বুধবার (৭ জুন) দুপুর ২টা ৪৬ মিনিটে ঝড়ের কারণে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের ক্ষতিগ্রস্ত হয় সঞ্চালন লাইন। এ সময় অনাকাঙ্ক্ষিত ট্রিপিংয়ের কারণে বন্ধ হয়ে যায় আদানির বিদ্যুৎ সরবরাহ।

পিজিসিবির প্রকৌশলীদের দ্রুত পদক্ষেপে মাত্র ২০ মিনিটের মধ্যে সঞ্চালন লাইনটি চালু করা হলেও বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য কারিগরি প্রস্তুতি শেষে ভোর ৩টা ৪৩ মিনিট থেকে পুনরায় এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এ বিষয়ে এ বি এম বদরুদ্দোজা খান সংবাদমাধ্যমকে জানান, সঞ্চালন লাইনের ত্রুটি বুধবার বিকেলেই সারিয়ে তোলা হয়েছিল। বাকি সময়টা লেগেছে বিদ্যুৎকেন্দ্রের কারিগরি প্রস্তুতির জন্য। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টায় এ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট।

উল্লেখ্য, গত মার্চ মাস থেকে ভারতের ঝাড়খণ্ডে আদানির কয়লাভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। বর্তমানে প্রতিদিন সাড়ে ৭শ থেকে ৮শ মেগাওয়াট হারে মিলছে আদানির বিদ্যুৎ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: