ইন্টারনেট
ADS

শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন

1 June 2023, 10:50:16

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বুধবার রাত সোয়া ১১টার দিকে ফোন দিয়ে ১০ মিনিট কথা বলেন টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত এরদোয়ান। এসময় শেখ হাসিনা তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ এ.বি.এম. সরওয়ার-ই-আলম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ফোনে দুই নেতা ১০ মিনিট কথা বলেন এবং একে অপরের কুশল জানেন।

ফোনালাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ যেকোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: