ইন্টারনেট
ADS

শান্তিপূর্ণ পরিবেশ আছে বলেই উন্নয়ন গতিশীল: প্রধানমন্ত্রী

29 May 2023, 10:33:12

রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ আছে বলেই বাংলাদেশের উন্নয়ন গতিশীল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই শান্তি বজায় রাখতে যা প্রয়োজন তা করার আশ্বাস দিয়েছেন সরকার প্রধান।

সোমবার (২৯ মে) বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। পরে বিশ্বজুড়ে মিশনে দায়িত্ব পালনের সময়ে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিবারকে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, শান্তি ও নিরাপত্তা বজার রাখার বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ মডেল। এই অর্জনের পেছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর চৌকস, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ সদস্যদের অবদান ও আত্মত্যাগ। আমরা আজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের ৩৫ বছর উদযাপন করছি। অত্যন্ত গৌরব ও আনন্দের এই শুভক্ষণে আমি জাতিসংঘ মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীসহ সব শান্তিরক্ষীদের শুভেচ্ছা জানাচ্ছি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: