- ‘হাওয়া’র রেকর্ড ভেঙে দিলো ‘বনলতা এক্সপ্রেস’
- সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু
- চার জাহাজে দেশে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল
- এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা
- সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে হাম, শিশুকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি নিহত
- মুখের ঘাম এড়াতে পাউডার কতটা কার্যকর
- ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
- সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত দুই সরকার: প্রধানমন্ত্রী
- এক মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবে মিলছে না মুক্তি
সৌদি পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট
৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া হজের প্রথম ফ্লাইট। স্থানীয় সময় রবিবার (২১ মে) সকাল পৌনে ৮টায় জেদ্দার বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হজযাত্রীরা।
এর আগে রবিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।এ ফ্লাইটে ৪১৯ জন থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত ৪১৫ জন উড়াল দেন। আজ বিমানের আরও ৪টি ফ্লাইট জেদ্দার উদ্দেশে হজযাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবে।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এর মধ্যে ১৬২টি ফ্লাইটে ৬১ হাজার যাত্রী নেবে বিমান বাংলাদেশ। এছাড়া ৫৩টি ফ্লাইটে ফ্লাইনাস এয়ারলাইন্স নেবে ২০ হাজার এবং ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: