- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
বাল্যবন্ধুর দোকানে মিষ্টি খেলেন রাষ্ট্রপতি
বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন। বাংলাদেশের রাষ্ট্রপতি। শৈশব কেটেছে পাবনা শহরের অলি গলিতে। বন্ধুদের সাথে আড্ডা মেরে। কখনো বা স্কুল ফাঁকি দিয়েও। ময়রার দোকানে বসে মিষ্টি খেতে খেতে গপ্পমপ্প করেও অনেক সময় পার করেছেন তিনি। বহু বছরের পুরনো স্মৃতি।
তিনি সোমবার (১৫ মে) বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবেই আজ পাবনায় আসছেন তিনি। দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। কিন্তু ভুলে যাননি বাল্য বন্ধুদের। তাই চলে এসেছেন শৈশবের স্মৃতি রোমন্থনে। মনে রেখেছেন অনেক স্মৃতি। তাইতো ময়রার দোকানে এসেছেন মিষ্টি খেতে। লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার। মালিকের নাম লাবু। শহরের ভিতরেই ব্যস্ততম দোকান। আব্দুল হামিদ রোড।
দোকানে ঢুকলেন। বাল্যকালের স্মৃতিভরা দোকানে একটু বসলেন। রাষ্ট্রপতি মিষ্টি খেলেন। সফর সঙ্গীদেরকেও খাওয়ালেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মানুষ বড় হয়েও ছোটবেলার বন্ধুদের ভুলে না। সূত্র: বাসস
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: