- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ ৭ নেতা গ্রেপ্তার
- লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর
- প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী
- নারীর জন্য লালশাক খাওয়া যে কারণে জরুরি
- কনসার্টে অঝোরে কাঁদলেন সুনিধি
- ইরান যুদ্ধের আঁচ ক্রিকেটেও, শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ বাতিল
- ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা
- হরমুজ প্রণালীতে তেল বন্ধ করলে ২০ গুণ শক্তিশালী হামলার হুমকি ট্রাম্পের
- ঘুমের মধ্যেই মারা গেছেন জনপ্রিয় অভিনেতা
- যে ৪ কারণে বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন মুসলমানরা
মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে, কিন্তু কিছুই বাস্তবায়িত হয়নি: প্রধানমন্ত্রী
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমার রাজি হলেও এখন পর্যন্ত তার কিছুই বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাপানে চারদিনের রাষ্ট্রীয় সফরে থাকাকালে বৃহস্পতিবার টোকিওতে জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-এর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী একথা বলেন।
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও সহায়তা দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
জাপান সফর শেষে শুক্রবার বিকালে ওয়াশিংটনের উদ্দেশ্যে টোকিও ছেড়েছেন প্রধানমন্ত্রী।
তার সরকার শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়ে ইতিমধ্যেই মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিছুই বাস্তবায়িত হয়নি।
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেনের পরিস্থিতির কারণে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রায় ১০ লাখ রোহিঙ্গার জন্য শরণার্থী শিবির পরিচালনার খরচ বাড়ছে।
২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান থেকে বাঁচতে অনেক সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে।
গত বুধবার জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে সম্মত হয়েছেন।
শেখ হাসিনা আরও বলেন, তিনি ২০২৬ সালের মধ্যে জাপানের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন করতে চান।
তিনি বলেন, বাংলাদেশে তরুণদের একটি বিশাল জনসংখ্যা রয়েছে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশাল বাজার রয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: