- এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
- পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি: হানিফ সংকেত
- মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি নিহত
- সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত দুই সরকার: প্রধানমন্ত্রী
- ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
- সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু
- যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি
- সৌদি পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
- এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে যারা
- মুখের ঘাম এড়াতে পাউডার কতটা কার্যকর
শাহজালালে নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে ত্রিদেশীয় সফরে ঢাকা ছাড়ার আগে ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন সরকার প্রধান।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রমুখ। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সকাল ৭টা ৫৬ মিনিটে তাকে বহন করা বিমানটি জাপানের উদ্দেশ্যে রওনা হয়।
আগামী ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন তিনি।
জাপান সফরে মেট্রোরেলের সমীক্ষা, জাহাজভাঙা শিল্পের আধুনিকায়ন, কৃষি প্রক্রিয়াজাতকরণ আধুনিকায়ন, শিল্পের মানোন্নয়নের অংশীদারিত্ব এবং শুল্ক খাতের সমন্বয়সহ ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
জাপান সফর শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন প্রধানমন্ত্রী।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: