- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- মা হারালেন চিত্রনায়িকা পপি
পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি পরিশোধ
স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য নেয়া ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। বুধবার (৫ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চেক হস্তান্তর করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে আগামী ৩৫ বছরে পদ্মা সেতু নির্মাণে সরকারের দেয়া সব ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঋণের শর্ত মোতাবেক, ২০২১-২২ অর্থবছর থেকে বাংলাদেশ সরকারকে ঋণ পরিশোধ শুরু করবে সেতু কর্তৃপক্ষ। ৩৫ বছর মেয়াদি এ ঋণ পরিশোধে সুদ-হার হবে ১ শতাংশ। ঋণ পরিশোধের শিডিউল অনুযায়ী, প্রতিবছর ৮২৬ কোটি টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ৪৭৫ কোটি টাকা পরিশোধ করতে হবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মধ্যে সম্পাদিত এ চুক্তিতে অর্থ বিভাগের পক্ষে অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার এবং সেতু কর্তৃপক্ষের পক্ষে সেতু বিভাগের সচিব আনোয়ারুল ইসলাম স্বাক্ষর করেন।
উল্লেখ্য, স্বপ্নের পদ্মা সেতু জন্য সেতু কর্তৃপক্ষকে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: