ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতায় জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।
আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার উইকেটে হারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা ইংল্যান্ডকে ১১৭ রানে আটকে দেন বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের পক্ষে মাত্র ১২ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজে ২-০ তে এগিয়ে গেল টাইগাররা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: