- খেজুরের বিস্ময়কর গুণ
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস
‘সকলের অংশগ্রহণ বন্যপ্রাণী হবে সংরক্ষণ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (৩ মার্চ) পালিত হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। জাতিসংঘভুক্ত দেশগুলো এ দিবসটি পালন করে থাকে। বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০১৪ সালে প্রথম দিবসটি পালন করা হয়। বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকূলের প্রতি সচেতনতা বৃদ্ধি করা এই দিবসের মূল লক্ষ্য।
বিশ্বের বন্যপ্রাণী ও উদ্ভিদকূলের প্রতি সচেতনতা গড়ে তোলার জন্য একটি দিন নির্দষ্ট করা হয়েছে। প্রতি বছর এই বিশেষ দিনে বন্যপ্রাণী ও উদ্ভিদদের রক্ষার্থের গৃহীত হয় নানা রকম পদক্ষেপ। তাদের রক্ষার স্বার্থে পালিত হয় বিভিন্ন আলোচনা সভা। বিশ্বের বন্যপ্রাণী ও উদ্ভিদকূলের প্রতি গণসচেতনতা বৃদ্ধি করাই হল এই দিবসের মূল লক্ষ্য।
গবেষণায় দেখা গিয়েছে প্রায় ৮০০০ প্রজাতির বন্য প্রাণী ও উদ্ভিদ বিপন্ন হয়ে গিয়েছে। অনেক সময়, এটাও বিশ্বাস করা হয় যে এক মিলিয়ন প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে। এই সকল প্রজাতিগুলোকে বাঁচাতে বিশ্ব বন্যপ্রাণী দিবস (World Wildlife Day) পালন করা হয়।
বন্যপ্রাণী পাচার করা যে অপরাধ তা অনেকে জানে না। অনেকে অভাবের কারণে, অনেকে কাজের জন্য, অনেকে আবার শখ করেও এই অপরাধে জড়িয়ে পড়ছে।
দিবসটি ছুটির দিন শুক্রবার পড়ায় এ উপলক্ষে আগামী ৫ মার্চ (রবিবার) অফিসের খোলা দিনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়েরর উদ্যোগে ঢাকার আগারগাঁওয়ের বন ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানায় পরিবেশ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের উপস্থিত থাকবেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: