- খেজুরের বিস্ময়কর গুণ
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- মা হারালেন চিত্রনায়িকা পপি
বিপদ আসতে পারে, সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক অবস্থা ভালো না তাই উৎপাদন ব্যবস্থার সরবরাহের দিক বাড়াতে হবে। কোনো জমি পতিত রাখা যাবে না। কারণ যেকোনো সময় বিপদ আসতে পারে। সতর্কভাবে কাজ করতে হবে। বুধবার (১ মার্চ) রাজধানীর শেরে বাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন এই নির্দেশনা দেন।
সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর অনুশাসন বা নির্দেশনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জ আছে। তাই প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন, যেকোনো সময় যেকোনো বিপদ আসতে পারে। যুদ্ধের কারণে অনেক সমস্যা হচ্ছে। এটা আগে কেউ জানত না। তাই সবাইকে সতর্কভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একবার কোনো জিনিসের দাম বাড়লে তাতে বেশি আঘাত আসে। তাই ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। বাজেটের ঘাটতি কমাতে এই উদ্যোগ। কারণ কৃষি খাতে কোনোক্রমেই ভর্তুকি কমানো যাবে না। কিন্তু বিদ্যুতের গ্রাহক উচ্চ, মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই।
প্রকল্পের গুণগত মানের ব্যাপারে অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গুণগত মান বাড়াতে জোর দেওয়া হয়েছে বলেই মেগা প্রকল্প বাস্তবে দেখার সুযোগ হয়েছে। গুণগত মানের পরিবর্তনের কারণে উৎকর্ষ সাধনের মাধ্যমে এসব সম্ভব হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: