ইন্টারনেট
ADS

রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রীর আপ্যায়নে যা যা ছিল

28 February 2023, 7:00:13

রাষ্ট্রপতির বাড়িতে ১৯ পদের মাছ দিয়ে দুপুরের খাবার খেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনানিবাসের আনুষ্ঠানিকতা শেষে আতিথেয়তা গ্রহণে রাষ্ট্রপতির কিশোরগঞ্জের বাড়িতে যান তিনি। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে স্পিডবোট ঘাটে রাষ্ট্রপতি নিজে অভ্যর্থনা জানিয়ে উপজেলা সদরের কামালপুর গ্রামের নিজ বাড়িতে নিয়ে যান বঙ্গবন্ধুকন্যাকে।

দুপুরের খাবারের মেন্যুতে ছিল রুই মাছের দোপেঁয়াজা, কাতল মাছের দোপেঁয়াজা, চিতল মাছের দোপেঁয়াজা, আইড় মাছের দোপেঁয়াজা, পাবদা মাছের দোপেঁয়াজা, গোলসা টেংরা মাছ দোপেঁয়াজা ও কালিবাউস মাছের দোপেঁয়াজা। এ ছাড়া ছিল শোল মাছ ভুনা, বাইম মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বোয়াল মাছ ভুনা, গ্রাস কার্প ভুনা, বাচা মাছ ভুনা, রিঠা মাছের ঝোল, পাংগাস মাছের ঝোল, মসুর ডাল, সালাদ এবং রসমালাই।

এর আগে, কিশোরগঞ্জে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ২০ মিনিটে এটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী সেনানিবাস এলাকায় একটি গাছের চারা রোপণ করে মোনাজাতে অংশ নেন। আবদুল হামিদ সেনানিবাসটি ২৭৫ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছান। দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইন গেলেন। তার এ সফরকে কেন্দ্র করে হাওরাঞ্চলে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: