- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- খেজুরের বিস্ময়কর গুণ
২০৪১ সালে হবে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে দেশ হবে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ। একই সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের বাংলাদেশ হবে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ। বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতি সব মিলিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। মাতৃভাষার পাশাপাশি বিদেশী ভাষা শেখার গুরুত্বের কথা বলেছেন প্রধানমন্ত্রী। সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে তরুণ প্রজন্ম নানা ভাষা শিখে স্বাবলম্বী হতে পেরেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন: বিশ্বের যত বিপন্ন ভাষা আছে তা মাতৃভাষা ইন্সটিটিউটে সংরক্ষণ করা হবে। এখানে ভাষা নিয়ে গবেষণা হবে, সবাই শিখতে পারবে। ভাষা গবেষকদের ফেলোশিপ ও বৃত্তি দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। এজন্য ফান্ডের ব্যবস্থা করে দেওয়া হবে।
ভাষা সংরক্ষণে ভূমিকা রাখায় এবছর জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক পেয়েছেন পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান ও রনজিত সিংহ। আন্তর্জাতিক পদক পেয়েছেন ভারতের মাহেন্দ্র কুমার মিশ্র এবং কানাডার প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ লাভারস অফ ওয়ার্ল্ড সোসাইটি। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে ভাষা জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: