- শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শার্লিন খান
- পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
- টানা ছুটি শেষে আজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাশ শুরু
- মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন
- ছবি দিয়ে ভিডিও তৈরি করবে জেমিনি, নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
- লিচু কেনার আগে খেয়াল রাখুন এই ৭ বিষয়
- সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
- জামায়াতের ১১ দলীয় জোটে আবারও ভাঙন
আস্থা অর্জনে জনপ্রতিনিধিদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান
জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
তিনি বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইনে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে’ জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময়কালে এ আহ্বান জানান।
রাষ্ট্রপ্রধান বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের মূল কাজ জনগণের কল্যাণে কাজ করা এবং এজন্য জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।
স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আবদুল হামিদ বলেন, ‘শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করলেই হবে না, জনগণ যেন উন্নয়নের সুফল পায় তা নিশ্চিত করতে হবে।’
সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি হামিদ তিন দিনের সফরে আজ বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন পৌঁছান।
তিনি বৃহস্পতিবার ইটনা উপজেলার একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং শুক্রবার মিঠামইন ক্যান্টনমেন্ট ও আরো কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: