- মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন
- শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শার্লিন খান
- মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
- গরমে মুখ ভরে যাচ্ছে লালচে র্যাশে, ঘরোয়া উপকরণ ব্যবহারেই সমাধান
- পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
- লিচু কেনার আগে খেয়াল রাখুন এই ৭ বিষয়
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
- জামায়াতের ১১ দলীয় জোটে আবারও ভাঙন
- সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি হামিদের সঙ্গে সাক্ষাতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে গেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাও সেখানে উপস্থিত রয়েছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে সোমবার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এর আগে গত রবিবার (১২ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সাহাবুদ্দিনের জন্য দুটি মনোনয়নপত্র জমা নির্বাচন কমিশনে দেওয়া হয়। পরদিন সোমবার যাচাই-বাছাই শেষে একটি বৈধ বলে গ্রহণ করা হয়। এছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সেদিন বিকেলে তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট জারি করা হয়।
নব নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেরও সদস্য। বর্ণাঢ্য কর্ম জীবনে তিনি আইনজীবী, অধ্যাপক ও বিচারক ছিলেন।
প্রসঙ্গত, টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি থাকা মো. আবদুল হামিদের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে। প্রথম মেয়াদ শেষে ২০১৮ সালের ২৪ এপ্রিল তিনি পুনরায় শপথ নিয়ে দেশের ২১তম রাষ্ট্রপতি হন। টানা তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি হওয়ার সুযোগ সাংবিধানে নেই।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: