ইন্টারনেট
ADS

কোস্টগার্ডকে আরও শক্তিশালী করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

13 February 2023, 1:09:59

কোস্টগার্ডকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ১৯৯৪ সালে বিরোধী দলে থাকলেও আওয়ামী লীগের উদ্যোগের কারণেই দেশে কোস্টগার্ডের যাত্রা শুরু হয়েছে

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ কোস্টগার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন ও পদক প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সময়ে যারা ক্ষমতায় ছিল, সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের কোনো আগ্রহ ছিল না। কোস্টগার্ডকে আরও শক্তিশালী ও এর উন্নয়নে কাজ করছে সরকার।

করোনার পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্য তৈরি বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকার মিতব্যয়ী নীতি গ্রহণ করেছে বলে এ সময় উল্লেখ করেন সরকার প্রধান।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: