- দেশের বাজারে আকাশছোঁয়া স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
- চার ধরনের প্রাকৃতিক তেলে ত্বক হবে টানটান
- শালগম খাওয়ার উপকারিতা
- ২৪ জানুয়ারি কুমিল্লা যাবেন তারেক রহমান
- পদত্যাগ করেননি নাজমুল, মাঠে যাননি ক্রিকেটাররা
- ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প
- তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
- স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’
- ফোনের ব্যাটারি বাঁচাতে গুগল ফটোসের নতুন ফিচার
- অসম্ভবও সম্ভব হয় যে দুই আমলে
এবার সশরীরে বই মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। এবার সশরীরে উপস্থিত হয়ে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বইমেলার কার্যক্রম পরিদর্শন শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানান।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বইমেলার একটি নীতিমালা রয়েছে। এখানে যারা অংশ নেবেন, তাদের সবাইকে নীতিমালা মেনেই অংশ নিতে হবে। এ ছাড়া একটি মনিটরিং কমিটি করা হয়েছে। বই মেলাকে সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হবে। যেসব প্রতিষ্ঠান নীতিমালার বাইরে যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে ১ ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রী মেলায় আসবেন। মেলা উদ্বোধন ও পরিদর্শনের পর বইমেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এবার অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৪৭২টি প্রতিষ্ঠান ও ৭১০টি ইউনিট এবং বাংলা একাডেমিতে ১০৩টি প্রতিষ্ঠান ও ১৪৭টি ইউনিট অংশ নিচ্ছে। এ ছাড়া প্যাভিলিয়ন রয়েছে ৩৪টি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: