- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
- সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
- হাদিস অস্বীকার থেকে সাবধান
- লিচু কেনার আগে খেয়াল রাখুন এই ৭ বিষয়
- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা
- মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
- মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন
- গরমে মুখ ভরে যাচ্ছে লালচে র্যাশে, ঘরোয়া উপকরণ ব্যবহারেই সমাধান
- ছবি দিয়ে ভিডিও তৈরি করবে জেমিনি, নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
শীতে কাঁপছে দেশ, সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ঘনকুয়াশা আর হিমেল হাওয়ায় শীতে কাঁপছে দেশ। বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে দরিদ্র ও ছিন্নমূল মানুষ। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঘন-কুয়াশা আর হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা।
কষ্টে আছে চুয়াডাঙ্গার নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। এই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, তা আরও কয়েক দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
স্থানীয়রা জানান, শীতের আবহাওয়ার কারণে মানুষের জীবন-জীবিকা নির্বাহ করা খুব কঠিন হয়ে পড়েছে। চুয়াডাঙ্গায় খুবই খারাপ অবস্থা বিরাজ করছে।
ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনদুর্ভোগ চরমে। দুর্ভোগে শ্রমজীবী মানুষজন। কাজে যেতে পারছে না তারা।
নিম্নআয়ের মানুষরা জানান, এখন পর্যন্ত কোনো কম্বল পাইনি।
রংপুরে কনকনে ঠাণ্ডা বাতাসে জনজীবন প্রায় অচল। শীত বস্ত্রের অভাবে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষরা আছেন দুর্ভোগে।
স্থানীয়রা জানান, ঠাণ্ডার জন্য কোনো কাজকর্ম করা যাচ্ছে না। হাঁটতে খুব কষ্ট হচ্ছে। লোকজন ঘর থেকে তেমন একটা বের হচ্ছেন না। ঘরে খাবারের মতো কিছুই নেই।
ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়া কাবু সিরাজগঞ্জের মানুষ। দুপুরে ঘণ্টাখানেক সময়ে সূর্যের দেখা মিললেও দিনভর থাকছে কুয়াশায় ঢাকা।
চরবাসীরা জানান, এতো শীতের মধ্যে কেউ এখানে আসেও না, চরের কোনো খোঁজ-খবরও নেন না।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: