- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- খেজুরের বিস্ময়কর গুণ
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে যা দরকার সব করেছি: প্রধানমন্ত্রী
সব বাধা উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে যা যা দরকার সরকার সব করেছে।’
সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘সমাজের সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে’ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, সেই আইনও হয়েছিল এ দেশে। ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে জাতির পিতা হত্যার বিচার করতে সক্ষম হয়েছি। দেশি-বিদেশি সব বাধা উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছি। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে যা যা প্রয়োজন সরকার সব করেছে।’
বিচারকদের সাহসী পদক্ষেপে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যত দ্রুত মামলার রায় দেওয়া যাবে, অপরাধমূলক কর্মকাণ্ড তত কমবে।’
জঙ্গিবাদ রুখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
তিনি জানান, বিচারকদের জন্য আন্তর্জাতিক মানের জুডিশিয়াল একাডেমি করা হবে।
সরকারপ্রধান বলেন, ‘১৫ আগস্ট আপনজন হারানোদের মানবাধিকার নিয়ে কেউ ভাবেনি। বঙ্গবন্ধুর খুনিদের ইনডেমনিটি দিয়ে দূতাবাসে চাকরি দেওয়া হয়।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: