- নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭
- রাতে ত্বকের যত্নে সহজ রুটিন, বিশেষজ্ঞদের পরামর্শ
- নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
- প্রতিদিনের খাবারে ডালেই মিলতে পারে হৃদস্বাস্থ্যের সুরক্ষা
- এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না
- একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
- ১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
করোনায় এক দিনে আরও ৯৪ জনের মৃত্যু, শনাক্ত কম
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬৪ জন ও নারী ৩০ জন। মৃতদের মধ্যে ৯০ জন হাসপাতালে ও চারজন বাড়িতে মারা যান। এর আগের দিন বুধবার এক দিনে ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ৮১ জন। আর চব্বিশ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৯২ জন। এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২৫৫টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৯৯৫টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এক দিনে ৫ হাজার ৯১৫ জনের সেরে ওঠার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: