প্রধানমন্ত্রী আগামীকাল ১০০টি সেতুর উদ্বোধন করবেন
6 November 2022, 10:34:59
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার (৭ নভেম্বর ২০২২ খ্রি.) যান চলাচলের জন্য ১০০টি সড়ক সেতু উদ্বোধন করবেন।
তিনি আগামীকাল সকালে গণভবন থেকে একসঙ্গে নবনির্মিত সেতুগুলোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন।
সরকার ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ১০০টি সেতু নির্মাণ করেছে। সেতুগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি রয়েছে। তথ্যসূত্রঃবাসস
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: