- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
ডিএমপির নতুন কমিশনার গোলাম ফারুক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৫ তম কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। তিনি মোহা. শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণায়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গোলাম ফারুক বর্তমানে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে কর্মরত।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হলো। আগামী ২৯ অক্টোবর থেকে তিনি ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
পুলিশের ১২ তম বিসিএস কর্মকর্তা গোলাম ফারুকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে। তার বাবার নাম মৃত খন্দকার হায়দার আলী। ছাত্রজীবনে গোলাম ফারুক উচ্চমাধ্যমিক পর্যন্ত গ্রামেই ছিলেন। সেখানে পড়াশোনা করেন ইব্রাহীম খাঁ সরকারি কলেজে। এরপর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া পুলিশের এই কর্মকর্তা বর্তমানে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে কর্মরত আছেন।
২০২০ সালের ৯ নভেম্বর তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নিত পান। এর আগে তিনি সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ডিএমপির অতিরিক্ত কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ছিলেন। এছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশে ভালো কাজের স্বীকৃতি স্বরপ দুইবার ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ এবং একবার ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ পেয়েছেন।
এদিকে একইদিন (বৃহস্পতিবার) মোহা. শফিকুল ইসলামকে চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, গতবছরের ২৮ অক্টোবরের প্রজ্ঞাপনমূলে অবসরপ্রাপ্ত পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি, গ্রেড-১) মোহা. শফিকুল ইসলামের অনুকূলে স্থগিতকৃত অবসর-উত্তর ছুটি (পি.আর.এল) ৩০-১০-২২ হতে ২৯-১০-২৩ পর্যন্ত মঞ্জুর করা হলো।
২০১৯ সালের ৭ সেপ্টেম্বর কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শফিকুল ইসলাম। গতবছরের ২১ অক্টোবর শফিকুলকে চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। পরে তা বাতিল করে একইমাসের ২৮ তারিখ একবছরের জন্য তাকে ডিএমপি কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। শফিকুল ইসলামকে গতবছরের ১৮ অক্টোবর গ্রেড-১ পদে পদোন্নতি দেয় সরকার।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: