ইন্টারনেট
ADS

শেখ হাসিনার প্রতি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কৃতজ্ঞতা

11 October 2022, 11:47:48

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি। রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের জন্য এই কৃতজ্ঞতা জানানো হয়।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অন্ত্যেষ্টিক্রিয়ায় শেখ হাসিনার এই যোগদান বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বন্ধুত্বের অন্যতম মাইলফলক বলেও অভিহিত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জেমস ক্লিভারলি এক টেলিফোন কথোপকথনকালে এ মন্তব্য করেন বলে সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কথোপকথনকালে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন উভয় মন্ত্রী। আগামী দিনে এই সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন।

রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকার জন্য যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন শুরু করার লক্ষ্যে আরও দৃঢ় ও কার্যকর ভূমিকা পালনে ব্রিটেনের প্রতি অনুরোধ জানান তিনি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও আশ্বস্ত করেন তার সরকার রোহিঙ্গা সঙ্কট সমাধানে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সমর্থন করবে।

এছাড়া, দুই মন্ত্রী রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি ঘাটতির বিষয়ে আলোচনা করেন বলে জানানো হয়। ড. মোমেন সঙ্কট সমাধানে শান্তিপূর্ণ সংলাপের ওপর জোর দেন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: