- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
বিজয় দিবসের আগেই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করবেন গৌতম আদানি
ভারতীয় ধনকুবের গৌতম আদানি পূর্ব ভারতের একটি কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরুর পরিকল্পনা করছেন। বিজয় দিবসের আগেই রপ্তানি শুরু হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রথম দিন সোমবার রাতে দিল্লিতে তার সাথে সাক্ষাৎ করেন আদানি। এরপর এক টুইটার পোস্টে জানান, অচিরেই ঝাড়খণ্ড রাজ্যে আদানি পাওয়ার লিমিটেডের ১.৬ গিগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবে। এখান থেকে সরাসরি সঞ্চালন লাইনের মাধ্যমে ১৬ ডিসেম্বরের মধ্যে রপ্তানি শুরু হবে।
প্রতিবেশীদের সাথে সম্পর্ক দৃঢ় করতে ভারতের অবকাঠামো ব্যবহারের লক্ষ্য রয়েছে, তার সাথে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটি।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, এশিয়ার সেরা ধনকুবের আদানির ব্যবসায়িক সাম্রাজ্য বন্দর, অবকাঠামো ও এনার্জি খাতে বিস্তৃত। তিনি শ্রীলঙ্কাতেও বিনিয়োগ করেছেন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই বিশ্ববাজারে গ্যাস ও কয়লার দাম বাড়তে থাকলে জ্বালানি সংকটে পড়ে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনে দেশের রয়েছে আমদানি করা এসব জীবাশ্ম জ্বালানির ওপর ব্যাপক নির্ভরশীলতা। তার সাথে রয়েছে, রপ্তানি-নির্ভর অর্থনীতিকে সমর্থন দিতে ২০৪১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানের দ্বিগুণ করার লক্ষ্য।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: