- সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা ধরে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা
- সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত
- মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটের জয়
- তাহসিফ হত্যা মামলায় দ্বীপের ৪ দিনের রিমান্ড
- সৌদির সোফা কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, সুযোগ পাবেন যারা
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
- যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী
দেশে পৌঁছেছে শিশুদের ফাইজারের টিকা, প্রয়োগ আগস্টে
পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ১৫ লাখের বেশি ফাইজারের করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। আগস্ট মাসে এসব টিকা দেয়া হবে। ফাইজার বায়োএনটেক কোম্পানি এসব টিকা বিশেষভাবে তৈরি করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে জানা গেছে, আজ সকালে ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।
এসব টিকা প্রয়োগের সময়সূচি প্রসঙ্গে সরকারের টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. সামসুল হক বলেন, ‘আগস্ট মাসে এসব টিকাদান শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে টিকা দেওয়ার দিনক্ষণ ঠিক করা হবে।’
করোনাভাইরাসের টিকা বের হওয়ার পরেই দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে টিকাদান শুরু করে সরকার। পরে সেটি কমিয়ে ৭০ শতাংশে নামিয়ে আনা হয়। ইতিমধ্যে প্রায় ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। পরিধি বাড়াতে প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের পর এবার ৫ থেকে ১১ বছর বয়সীদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জন্মনিবন্ধন দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: