- আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি
- শীতে হাতের চামড়া উঠে যাচ্ছে? রক্ষা পাবেন যেভাবে
- ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ
- ‘ধুরন্ধর’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড়
- বিপিএলে রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক হচ্ছেন যারা
- যে ১০ নসিহত জীবনে বরকত ও নিরাপত্তার দরজা খুলে দেবে
- স্কুল ভর্তিতে বয়সসীমা নিয়ে মাউশির নতুন নির্দেশনা
- এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা
- লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ
- নতুন ৫০০ টাকার নোট চেনার উপায়
আবারও এক মিনিট অন্ধকারে থাকবে দেশ
অন্যান্য বছরের মতো এবারও ২৫ মার্চ গণহত্যা দিবসে এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ। এদিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। আজ সোমবার (১৪ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়, ২৫ মার্চ রাতে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না। ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে। ২৫ মার্চ গণহত্যা দিবসের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বাঙালিদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানোর কালরাতের প্রথম প্রহর স্মরণ করে আলো নিভিয়ে প্রতীকী ব্ল্যাক আউটের এ কর্মসূচি পালন করা হয়। এটি ২০১৮ সালে প্রথম চালু করে সরকার।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: