ইন্টারনেট
ADS

ভোটাধিকার রক্ষার অঙ্গীকার কোনো ফাঁকা বুলি নয়: সিইসি

2 March 2022, 5:07:22

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলছেন, কিছু সময়ের জন্য ভোটাধিকার ও গণতন্ত্র বিঘ্নিত হলেও আগামীতে তা ফিরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ভোটাধিকার রক্ষার অঙ্গীকার কোনো ফাঁকা বুলি নয়, এ কমিশন তা অন্তরে ধারণ করে। আজ বুধবার (২ মার্চ) চতুর্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। সিইসি কাজী হাবিবুল আউয়াল র‍্যালি পায়রা উড়িয়ে উদ্বোধন করেন।

প্রধান নির্বাচন কমিশনার এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য- ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এর প্রসঙ্গ টেনে বলেন, ‘এই অঙ্গীকারের কথাটি কিন্তু ফাঁকা বুলি হওয়া উচিত না। এটা অবশ্যই অর্থবহ এবং অর্থবহ হতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পায়রাকে যেভাবে খাঁচা থেকে মুক্ত করে দিয়ে শান্তির বার্তা দেওয়া হয়, ঠিক সেইভাবে আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশন আয়োজিত র‍্যালিটি সকাল সোয়া ৮টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে ৯টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। এতে নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান এবং ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারসহ সংস্থাটির সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র‌্যালির শুরুতে পায়রা অবমুক্ত করেন সিইসি ও কমিশনাররা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: