ইন্টারনেট
ADS

আজ-কালও দেওয়া হবে গণটিকা

27 February 2022, 12:11:33

এক কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গতকাল গণটিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছে। যা আজ এবং আগামীকাল অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। সারাদেশের টিকা দানের লক্ষ্যমাত্র পূরণের জন্য বিভিন্ন হাসপাতালের বাইরেও স্বাস্থ্যসেবা কেন্দ্র, কমিউনিটি সেন্টার, প্রাথমিক বিদ্যালয়, কাউন্সিলরের কার্যালয়, ইউনিয়ন পরিষদ এবং খোলা মাঠেও টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। আর বেশির ভাগ গণটিকা কেন্দ্রেই ছিল ভীর। এসময় টিকা প্রত্যাশী অনেকেই ফিরে গেছেন। আর যারা টিকা পেয়েছেন তাদের লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

‘এই তারিখের পর আর টিকার প্রথম ডোজ দেওয়া হবে না’—মূলত এমন কথাকে কেন্দ্র করেই টিকাকেন্দ্রে মানুষের এমন চাপ বাড়ে। তবে এই গণটিকার কার্যক্রম আরো দুই দিন বাড়ানো হয়েছে। আজ রবিবার ও আগামীকাল সোমবারও একইভাবে করোনার টিকা দেওয়া হবে। এ ছাড়া টিকা দেওয়ার নিয়মিত স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে ১৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শামসুল হক জানান, ২৬ ফেব্রুয়ারি বা এর আগে সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা নেয়া যাবে, তখন কোনো ধরনের নিবন্ধন বা কাগজপত্র লাগবে না। তিনি আরও জানান, ২৬ ফেব্রুয়ারি দেশের ১ কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গণটিকাদান কার্যক্রম পরিচালোনা করা হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: