- ৩ লক্ষণে বুঝবেন আপনার চুল পড়ার হার স্বাভাবিক না
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- ঈদের ছুটি বাড়ল
- রবির পরকীয়ার অভিযোগ: সরব ডলি সায়ন্তনী, নেটিজেনদের তোপ
- ইরানের ড্রোন হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত, ৪ জনের ছবি প্রকাশ
- ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- আত্মহত্যার অনুসন্ধান করলেই জেনে যাবে বাবা-মা
- মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
- ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত
- ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা
বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে সার্চ কমিটি
নতুন নির্বাচন কমিশনের জন্য ১০ জনের নাম নিয়ে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবে সার্চ কমিটি।
বুধবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এই তথ্য নিশ্চিত করে বলেন, ওইদিন সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন সার্চ কমিটির সদস্যরা।
ইতিমধ্যে সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে কমিটি প্রস্তাবিত ১০ জনের নাম জমা দেবে। সেখান থেকে পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে দেবেন রাষ্ট্রপ্রধান। নতুন এই নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
নতুন সিইসি ও নির্বাচন কমিশনারদের নিয়োগ কবে নাগাদ হতে পারে এমন এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি যখন মনে করবেন, তখন নিয়োগ দেবেন। রাষ্ট্রপতির আদেশের পর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন করবে।’
এর আগে ২০১৭ সালে তৎকালীন সার্চ কমিটি যেদিন রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিয়েছিল, সেদিনই সিইসি ও কমিশনারদের নিয়োগের আদেশ দেওয়া হয়।
সার্চ কমিটি কয়েক দফা বৈঠক শেষে গতকাল মঙ্গলবার ১০ জনের তালিকা চূড়ান্ত করে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, সার্চ কমিটি ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা জমা দেবে।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। নতুন ইসি গঠনের জন্য চলমান একাদশ সংসদের গত অধিবেশনে নির্বাচন কমিশন আইন পাস হয়। এই আইনের আলোকে গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: