ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

ট্রেনের টিকেটিং সিস্টেম উন্নত করার চেষ্টা চলছে: রেলমন্ত্রী

15 February 2022, 1:10:48

বাংলাদেশ রেলওয়ের বর্তমান যে টিকেটিং সিস্টেম আছে, সেটি‌কে উন্নত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন । সোমবার (১৪ ফেব্রুয়ারি) কমলাপুর রেলস্টেশনে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের কোচ পরিবর্তন করে চাইনিজ সাদা কোচ দিয়ে চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে ‌রেলমন্ত্রী এ কথা ব‌লেন। এ সময় মন্ত্রী রেলের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, সমস্ত রেললাইনকে ব্রডগেজে রূপান্তর করা হ‌য়ে‌ছে। এরইমধ্যে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত সেই কাজ চলমান আছে। বাকি রেলপথকে ব্রডগেজে রূপান্তরের কাজ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

এসময় রেলমন্ত্রী উপকূল এক্সপ্রেস ট্রেনের ব্যাপারে বলেন, বর্তমানে রে‌লের নতুন কোনো কোচ নেই। ফলে সাদা চাইনিজ কোচ দিয়ে চালানো শুরু হলো। দেশে নতুন কোচ আসলে, তখন নতুন কোচ দিয়ে চালানো হবে উপকূল এক্সপ্রেস ট্রেন। আগে এই ট্রেনে শীতাতাপ নিয়ন্ত্রিত কোনো কোচ ছিল না, এখন যুক্ত করা হলো।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: