সিইসি হিসেবে সাবেক সচিব মোশাররফ ভূঁইঞার নাম প্রস্তাব বিকল্পধারার
বিকল্পধারা বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইঞা এবং দেশের ৪ জন বিশিষ্ট ব্যক্তিকে কমিশনার হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছে। আজ শুক্রবার অনুসন্ধান কমিটির সভাপতির কাছে চিঠির মাধ্যমে দলের এই প্রস্তাব পাঠানো হয়।
প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার হিসেবে বিকল্পধারা যাদের নাম প্রস্তাব করেছে তাঁরা হলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইঞা (সিইসি), স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ (কমিশনার), সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান (কমিশনার), ফেমার সাবেক সভাপতি মনিরা খান (কমিশনার) ও অর্থনীতিবিদ ড. আহসান মনসুর (কমিশনার)।
বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের পক্ষে দলটির যুগ্ম মহাসচিব এনায়েত কবীর স্বাক্ষরিত চিঠিটি সচিবালয়ে অনুসন্ধান কমিটির কাছে ১১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে পৌঁছে দেন বিকল্পধারার যুগ্ম দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: