ইন্টারনেট
ADS

বিএফডিসি’র নতুন নকশায় প্রধানমন্ত্রীর নির্দেশনা

10 February 2022, 9:51:41

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর নতুন ভবনের নকশা অবলোকন করেছেন। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চ্য়ুালি সংযুক্ত হয়ে বিএফডিসি’র নতুন ভবনের নকশা অবলোকন করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, এ সময় প্রধানমন্ত্রী নকশার বিস্তারিত দেখেন এবং প্রয়োজনীয় সংশোধনী ও দিক নির্দেশনা দেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে থেকে ভার্চুযালি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ নকশা উপস্থাপন অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় গণভবন প্রান্তে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং মন্ত্রি পরিষদ বিভাগে তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন এবং বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সূত্র-বাসস।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: