ইন্টারনেট
ADS

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানপমন্ত্রীর শোক

3 February 2022, 9:01:37

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: