ইন্টারনেট
ADS

স্ত্রীসহ করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

1 February 2022, 12:02:44

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তার সহধর্মিণীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’

এর আগে, ২০২০ সালের নভেম্বর মাসে তিনি করোনা আক্রান্ত হন। এছাড়া ২০২১ সালের ১৯ ডিসেম্বর তিনি টিকার বুস্টার ডোজ নিয়েছেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: