- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
বিজয় দিবসে দেশের সব মানুষকে শপথ করাবেন প্রধানমন্ত্রী
আগামী ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর পূর্তির দিন দেশের সব মানুষকে শপথ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সচিবালয়ে একটি বৈঠক শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।
নাসের চৌধুরী বলেন, মহাবিজয়ের মহানায়ক শিরোনামে আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান হবে। ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী সেখান থেকে সারা দেশে একটি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন, সেখানে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। কি বিষয়ে শপথ হবে পরে জানানো হবে। বিকেল সাড়ে ৫টা থেকে আলোচনা সভা শুরু হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপতি তাতে অংশ নেবেন। পুরো অনুষ্ঠান সুন্দরভাবে সাজিয়ে বাংলাদেশের সংস্কৃতি, প্রকৃতি, পরিবেশ, দেশের ৫০ বছরের অগ্রগতি-এসবের সমন্বয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠান হবে। ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বড় আকারে কুচকাওয়াজ হবে। সেখানে ছয়টি দেশের প্রতিনিধিদের নিয়ে আন্তর্জাতিক প্যারেড হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বিজয় দিবসের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে। সেজন্য সারা দেশের মানুষের একটি আগ্রহ রয়েছে। তারা সবাই উন্মুখ রয়েছে, এ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন। তিনি বলেন, ‘বাংলাদেশের যে যেখানে থাকে, তারা এ অনুষ্ঠানগুলোর মধ্যে অংশগ্রহণ করবেন। ১৬ ডিসেম্বর থেকে আরম্ভ করে বাকি দিনগুলো যাতে নিরাপত্তার ব্যবস্থা করতে পারি, সেজন্য এ সভা করা হয়েছে। মন্ত্রী জানান, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে একটা নিরাপত্তা সাব কমিটি আছে, সেটার পঞ্চম সভা। সেই সভাটি আজকে অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তার ব্যবস্থা নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, যাতে সুন্দরভাবে হয়। আমাদের নিরাপত্তা বাহিনী এ ব্যাপারে অভিজ্ঞ। এই আলোকে সবকিছুই নিরাপদে করতে পারব। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: