- মা হারালেন চিত্রনায়িকা পপি
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- খেজুরের বিস্ময়কর গুণ
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
সংসদে স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি
সংসদের মুলতবি অধিবেশন বসছে বিকালে। বুধবার বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দুদিনব্যাপী এই অধিবেশনে আজ স্বারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে সাধারণ প্রস্তাব উত্থাপন ও দুদিনের আলোচনা শেষে এ প্রস্তাব গ্রহণ করা হবে।
গত বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ তথ্য জানান।
স্পিকার বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ২০২১ সাল আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদায় সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য বছরব্যাপী জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ২৪ ও ২৫ নভেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাতীয় সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।
আজ রাষ্ট্রপতির বক্তৃতার পর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা নিজে সংসদের কার্যপ্রণালী বিধি ১৪৭ বিধির আওতায় প্রস্তাব উত্থাপন করবেন। এরপর বিশেষ আলোচনা হবে। যা ২৫ নভেম্বরও চলবে। দুদিনের এই আলোচনা শেষে প্রস্তাব গ্রহণ করা হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: