- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- খেজুরের বিস্ময়কর গুণ
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
ভাড়া সমন্বয় না করলে শনিবার থেকে লঞ্চও বন্ধ
ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় নৌযানের ভাড়া শতভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি। আগামীকাল শনিবার দুপুরের মধ্যে ভাড়া সমন্বয় না করলে বিকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মালিকরা।
শুক্রবার বিকালে লঞ্চ মালিক সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। লঞ্চের ভাড়া বাড়ানোর প্রস্তাব নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে তাদের পক্ষে লঞ্চ পরিচালনা করা সম্ভব হবে না।
মাহবুব বলেন, ‘জ্বালানি তেলের দাম বেড়েছে ২৩ শতাংশ। স্টিলের দাম বেড়েছে ২০-২৫ শতাংশ। এসব কিছু মিলিয়ে আমরা শতভাগ বৃদ্ধির প্রস্তাব করবো। এখনই লিখিত প্রস্তাব পাঠাবো।’
মাহবুব উদ্দিন আহমেদ আশা করছেন সরকার আগামীকাল দুপুরের মধ্যে তাদের প্রস্তাবনা মেনে নেবে।
বুধবার রাতে জ্বালানি তেলের দাম ৬৫ থেকে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর প্রতিবাদে এবং ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার থেকে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছে জনসাধারণ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: